ঢাবি বিজ্ঞান ইউনিটে কেন্দ্র পরিবর্তনের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্থগিত হওয়া এই ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। তবে একই দিনে অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে বড় কিছু পরিবর্তন আনা হয়েছে।

কেন্দ্র পরিবর্তনের সুবর্ণ সুযোগ:
আগামী ২৭ ডিসেম্বর একই সময়ে যদি কোনো শিক্ষার্থীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকে, তবে তারা ঢাবি’র পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের আবেদন করতে পারবেন।

আবেদনের সময়: ২১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে শুরু হয়ে আগামী ২৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সাথে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, ঢাবি বিজ্ঞান ইউনিটের প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট অন্য বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্রের কপি অনলাইনে আপলোড করতে হবে।

নতুন আসন বিন্যাস: সংশোধিত সিট প্ল্যান বা আসন বিন্যাস আগামী ২৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রবেশপত্র: শিক্ষার্থীদের আগের রোল ও সিরিয়াল নম্বর সংবলিত প্রবেশপত্রই বহাল থাকবে, নতুন করে প্রবেশপত্র ডাউনলোডের প্রয়োজন নেই।

উল্লেখ্য যে, বিজ্ঞান ইউনিটের এই পরীক্ষাটি আগে স্থগিত করা হয়েছিল। শিক্ষার্থীদের সুবিধার্থে এবং কেন্দ্র জটিলতা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই দ্রুত সিদ্ধান্তকে ভর্তিচ্ছুরা ইতিবাচকভাবে দেখছেন।

অর্ণব