জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘অটুট বন্ধনে জবিয়ানদের ইফতার’ অনুষ্ঠানের মঞ্চে অনুষ্ঠান শেষে ৬ জন ছেলের মাঝে ১ জন মেয়ে নিয়ে কাওয়ালী গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে (জকসু) ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিত সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ইফতার প্রোগ্রাম শেষে এ ভিডিও তৈরী করেন তাকরিম। যা মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
‘অটুট কাওয়ালি’ শিরোনামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ৬ জন ছেলে ও মাঝে একজন মেয়ে কাওয়ালির সুরে হাত মেলাতে থাকে যারা কেউ ছাত্রশিবিরের সাথে জড়িত নয়। এমনকি জবি শিবির এমন আয়োজন করেনি। পরবর্তীতে তারা মজার ছলে এটা করেছে বলে স্বীকার করেন।
ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে সাধারণ শিক্ষার্থীরা ফেসবুকে সমালোচনা করেন। ওয়াইসুল নামে এক শিক্ষার্থী বলেন, ‘মাঝখানে একটা মেয়ে কে নিয়ে ইফতার মাহফিল এ এরকম রংতামাশা। শিবিরের অনুমতি ছাড়া এটা অসম্ভব। ভাই এরকম হারাম করতে চাইলে আলাদা করে প্রোগ্রাম কর। ইফতার মাহফিল এর নামে এরকম শয়তানি বন্ধ করেন। বাটপারজানি কোথাকার।’
জবি শিক্ষার্থী ফকরউদ্দীন বলেন, ‘শিবিরের কাছে এটা আসা করি নাই কখনো। কাওয়ালী পর্যন্ত মানা যায় কিন্তু একটা মেয়েকে ৬ জন ছেলের মাঝখানে বসিয়ে’
ভিডিও সম্পর্কে জবি শিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, ‘কাওয়ালী করা বা গান গাওয়াটা কোনো সমস্যা না কিন্তু শিবিরের ব্যানারসহ যখন করবে তখন তো সেটা প্রবলেম্যাটিক। অনলাইনে মানুষ এটাকে তো ভিন্নভাবে নিচ্ছে সেটাকে কিভাবে ডিল করবো?’
জবি ছাত্রশিবিরের সেক্রেটারি জকসু জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ‘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আয়োজিত ইফতারের মঞ্চে কাওয়ালী গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নজরে এসেছে। জকসুর সাংস্কৃতিক সম্পাদক, জকসু নির্বাচনে অংশ নেয়া ছাত্র ফ্রন্ট সমর্থিত মওলানা ভাসানী ব্রিগেড প্যানেলের কয়েকজন প্রার্থীসহ বেশকিছু শিক্ষার্থী কাওয়ালী গেয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ইফতার অনুষ্ঠানের পর ইফতারের মঞ্চে কাওয়ালী বা অন্য কোনো প্রোগ্রাম রাখেনি। এটি যারা করেছেন সম্পূর্ণ নিজেরা ব্যাক্তিগতভাবেই করেছেন।’
তিনি আরোও বলেন ‘এই ভিডিওর বিষয়ে দুঃখ প্রকাশ করে ভিডিও সরিয়ে নিয়েছেন জকসুর সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহমেদ। সুতরাং, সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’
ভিডিও সরিয়ে নিয়ে তাকরিম আহমদ বলেন, ‘ক্যাম্পাসের চারদিকে লাইটিং। সেখানে সবাই ছবি/ভিডিও করছে। আয়োজনটা দেখতে কাওয়ালী কাওয়ালী একটা ভাইব আছে। ১০ টার পর ক্যাম্পাসে যাই। গিয়ে এরকম লাইটিং দেখে বন্ধুবান্ধব মিলে একটা ভিডিয়ো বানাই। অতকিছু ভেবে কোনো ভিডিয়ো করি নাই। কিন্তু, ভিডিওটি নিয়ে নানান কথা উঠছে। জিনিসটা দুঃখজনক। আমি জেনেশুনে কাউকে খারাপ বানানোর ইজারা নেই নাই। আমার অনিচ্ছাকৃত ব্যাপারটির জন্যে আমার কিছু ভাই কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করলাম।’
তিনি আরোও বলেন, ‘যেহেতু আমি ইচ্ছাকৃত কারোর বদনাম করতে কিছু করি নাই। জিনিসটা ফান করেই করছি আমি। তবুও যারা কষ্ট পেয়েছেন, আশা করি আমাকে বিনা শর্তে ক্ষমা করবেন।’
-বেলাল










