ব্যান্ড ওয়ারফেজ পেলো একুশে পদক

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে পদক প্রদান করেন তিনি। জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। চলতি বছর সংগীত দল হিসেবে একুশে পদক পেয়েছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, সংসদ সদস্য, কূটনীতিক এবং অন্যান্য বিশিষ্ট অতিথি। মন্ত্রিপরিষদ সচিব পুরস্কারপ্রাপ্তদের নাম ও অবদান পাঠ করে শোনান এবং পদক প্রদান পর্ব সঞ্চালনা করেন।

-বিথী রানী মণ্ডল