যৌন ও অশ্লীল কনটেন্টের দায়ে,পাঁচটি ওটিটি অ্যাপ নিষিদ্ধ

ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করেছে অতিরিক্ত যৌন ও অশালীন কনটেন্ট সম্প্রচারের অভিযোগে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুড এক্স ভিআইপি, কোয়েল প্লেপ্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগুনু এই সিদ্ধান্তের আওতায় এসেছে। ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু উপেক্ষা করার কারণে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হলো। ফলে ভারত থেকে এই অ্যাপগুলো আর ব্যবহার করা যাবে না।

উল্লেখ্য, ২০২৪ সালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এই পদক্ষেপের মাধ্যমে ভারত সরকার অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান দেখালো।

-বিথী রানী মণ্ডল