আমি হ্যাপিলি সিঙ্গেল-শ্রীমা ভট্টাচার্য

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য ধারাবাহিকের পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজেও সক্রিয়। নতুন আসন্ন সিনেমার কাজের তাড়াতাড়ি তাকে ব্যস্ত রেখেছে। দীর্ঘদিন ধরে অনুরাগীরা এক প্রশ্ন নিয়ে কৌতূহল প্রকাশ করছিলেন‘শ্রীমা কবে বিয়ে করবেন?’অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী

শ্রীমা ভট্টাচার্য জানিয়েছেন, তিনি এখনও হ্যাপিলি সিঙ্গেল। বিয়ে নিয়ে কিছুটা ভয় কাজ করছে তার মধ্যে। চারিদিকে নেতিবাচক খবর শোনা যায়, তাই এখনই বিয়ে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছে নেই। তিনি বলেন, “আমি নিজের মতো ঘুরতে বের হই, কাজ করি এবং এই স্বাধীনতা উপভোগ করি। সম্প্রতি গঙ্গার ঘাটে ঘুরে এলাম, কোনো বাধা নেই।”

অভিনেত্রী স্পষ্ট করেছেন, তার এই স্বাধীনতা ও কাজের ব্যস্ততা এখন তাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে। অনুরাগীরা হয়তো শীঘ্রই তার বিয়ের খবর আশা করলেও শ্রীমা নিজের সময় ও অবস্থাকে গুরুত্ব দিচ্ছেন। কাজের ক্ষেত্রে তিনি ধারাবাহিক, সিনেমা ও ওয়েব সিরিজে মনোযোগী, যা তাকে সমালোচনা ও প্রশংসা দুয়ের মধ্যেই রাখছে। এই ধরণের স্বাধীন জীবনযাপন ও নিজের পছন্দমতো সময় কাটানোই শ্রীমার জন্য বর্তমান সময়ের সেরা মুহূর্ত।

-বিথী রানী মণ্ডল