সচিবালয় থেকে হেঁটে একুশে পদক অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন। এরপর তিনি সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানে পৌঁছান।

বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদক বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এরপর বেলা ১২টা ৫ মিনিটে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে হেঁটে ফেরেন। এসময় তার সঙ্গে ছিলেন মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। নিরাপত্তার জন্য আশপাশে এসএসএফ, পিজিআর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বছর ‘একুশে পদক-২০২৬’ প্রদান করা হয়েছে দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে। মনোনীতরা হলেন:

  • চলচ্চিত্র: ফরিদা আক্তার ববিতা
  • চারুকলা: অধ্যাপক আবদুস সাত্তার
  • স্থাপত্য: মেরিনা তাবাশ্যুম
  • সংগীত (মরণোত্তর): আইয়ুব বাচ্চু
  • নাট্যকলা: ইসলাম উদ্দিন পালাকার
  • সাংবাদিকতা: শফিক রেহমান
  • শিক্ষা: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
  • ভাস্কর্য: তেজস হালদার যশ
  • নৃত্যকলা: অর্থী আহমেদ
  • সংগীত দল: ওয়ারফেজ ব্যান্ড

-এমইউএম