আস্তে আস্তে জমে উঠছে রমজান। টেলিভিশন চ্যানেলে দেখা মিলছে ইফতারবিষয়ক রকমারি অনুষ্ঠানের। প্রতিবারের মতো এবারও দর্শকের সামনে রমজানের আয়োজন নিয়ে হাজির হয়েছেন গ্ল্যামারাস উপস্থাপিকা শাহরিন মাহফুজা জেবিন। চ্যানেল২৪-এ প্রতিদিন প্রচার হচ্ছে ‘আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার’।
জেবিন অনুষ্ঠান প্রসঙ্গে বললেন, প্রথম রোজা থেকেই বেলা ৩টা ২৫ মিনিটে অনএয়ার হচ্ছে অনুষ্ঠানটি। এ আয়োজনে অতিথি হিসেবে এসেছেন আন্তর্জাতিক শেফ টনি খান, শেফ মামুন চৌধুরী ও আবু সাইদ।

তারকাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা বর্ষা, চিত্রনায়ক নিরব, ক্রিকেটার আশরাফুল, নারী ফুটবলার সানজিদা, শিল্পী ফাহমিদা নবী, পথিক নবী, তানজিব সারোয়ার, আগুন, উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা প্রমুখ। রান্নার ফাঁকে মজার গল্প আড্ডায় ভিন্নধর্মী আয়োজনের চেষ্টা করেছি। এখন পর্যন্ত যে কয়টি পর্ব প্রচার হয়েছে তা দেখে দর্শকের ইতিবাচক সাড়া পেয়েছি। অনুষ্ঠানে ড্রেস স্পন্সর হিসেবে রয়েছে বিশ্বরঙ ও সেলিব্রিটি চয়েজ।

কুকিং শো’র পাশাপাশি রমজান উপলক্ষ্যে কালার্স ২৪ এর দুটো বিশেষ পর্ব প্রচার হবে জেবিনের সঞ্চালনায়। কাওয়ালি নিয়ে এ আয়োজন রমজানে যোগ করবে ভিন্ন মাত্রা-এমনটিই বিশ্বাস করেন জেবিন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই গ্ল্যামারাস ছবি প্রকাশ করেন জেবিন। তা দেখে তাকে বড়পর্দায় পা রাখার আহবান জানিয়েছেন তার ভক্ত অনুগামীরা। জেবিন এ বিষয়ে বললেন, সিনেমায় কাজের বিষয়ে আমি আগ্রহী। নিজেকে সেভাবে প্রস্তুত করছি। ব্যাটে বলে মিলে গেলে সিনেমায় অভিনয় করে ফেলব।
মাহমুদ সালেহীন খান










