বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি মাসে নারী বিপিএল আয়োজনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে। তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল নারী বিপিএল অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে থাকবে মিরপুরের এবং চট্টগ্রামের ।
সবকিছু ঠিক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। জাতীয় দলের তিন ক্রিকেটারকে আইকন হিসেবে রাখা হবে, যারা তিন দলের নেতৃত্ব দেবেন। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক সর্বোচ্চ ১০ লাখ টাকা। এতে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।
দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ৬ জন ক্রিকেটার। প্রতিটি দল এখান থেকে দুজন করে খেলোয়াড় নেবে, পারিশ্রমিক ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ১৫ জন ক্রিকেটারের জন্য নির্ধারিত পারিশ্রমিক ৫ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ৩ লাখ টাকা, আর ‘ডি’ ক্যাটাগরিতে ১.৫ লাখ টাকা।
ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। আগ্রহের ভিত্তিতে তাদের ড্রাফটেও রাখা হতে পারে।
বিদেশি খেলোয়াড়দের সম্ভাব্য পারিশ্রমিক কাঠামো:
- ‘এ’ ক্যাটাগরি: ৮,০০০ মার্কিন ডলার
- ‘বি’ ক্যাটাগরি: ৬,০০০ মার্কিন ডলার
- ‘সি’ ক্যাটাগরি: ৩,০০০ মার্কিন ডলার










