বলিউড লেজেন্ড অমিতাভ বচ্চন এবং দক্ষিণী তারকা কমল হাসান তিন যুগ পর আবারও একই শুটিং সেটে সাক্ষাৎ করেছেন। এই মিলন ঘটে ‘কল্কি ২’ সিনেমার শুটিং সেটে হায়দ্রাবাদে, যেখানে ‘বিগ বি’ নিজের ব্লগে শুটিং ও জনতার সঙ্গে ছবি পোস্ট করেছেন। কমল হাসানের সঙ্গে সাক্ষাতের মুহূর্তে অমিতাভ লিখেছেন, অসাধারণ কমল হাসানের সঙ্গে দেখা হল বুড়ো বয়সে আবার আমরা একসাথে কাজ করব
দুটি ছবির একটিতে তারা হাসিমুখে কথা বলছেন, অন্যটিতে একে অপরকে জড়িয়ে ধরে দেখা গেছে। নতুন সিনেমা নিয়ে অমিতাভ জানিয়েছেন, “কল্কি ২-এর কাজ শুরু হয়েছে রোববারের প্রত্যাশিত উপস্থিতি ও জনতার ভালোবাসা সবসময়ই থাকবে।
‘কল্কি ২’র সিক্যুয়ালেও কমল হাসানের উপস্থিতি ছোট হলেও গুরুত্বপূর্ণ। প্রথমবার তাদের দেখা হয়েছিল ১৯৮৫ সালে ‘গিরাফতার’ সিনেমায়। নতুন ছবিতে অমিতাভ বচ্চন, কমল হাসান ছাড়াও অভিনয় করছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন ও দিশা পাটানি। তবে পারিশ্রমিক ও কর্মঘণ্টার বিষয়ে বনিবনা না হওয়ায় দীপিকা এবার সিক্যুয়েলে থাকছেন না। প্রথম পর্বটি ভারতীয় বক্স অফিসে ১,০০০ কোটি রুপি আয় করেছিল।
-বিথী রানী মণ্ডল










