ঘি-দুধে ভরপুর বাদামের হালুয়া

ইফতারের জন্য এই বাদামের হালুয়া হালকা গরম অবস্থায় পরিবেশন করলে স্বাদ সবচেয়ে ভালো লাগে এবং শরীরেও দ্রুত শক্তি জোগায়।

উপকরণ: বাদাম (কাঠবাদাম) ১ কাপ, দুধ ১/২ কাপ, চিনি ১/২ কাপ (স্বাদমতো কম-বেশি), ঘি ৩-৪ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১/২ চা চামচ, পেস্তাবাদাম/কাজুবাদাম কুচি ২ টেবিল চামচ

প্রণালী: প্রথমে বাদামগুলো গরম পানিতে ১৫–২০ মিনিট ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিন। এরপর ব্লেন্ডারে অল্প পানি বা দুধ দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। একটি কড়াইয়ে ঘি গরম করে তাতে বাদামের পেস্ট ঢেলে মাঝারি আঁচে নাড়তে থাকুন। ধীরে ধীরে বাদামের কাঁচা গন্ধ চলে যাবে এবং রঙ হালকা সোনালি হবে। এবার এতে দুধ ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ক্রমাগত নাড়তে থাকুন যাতে নিচে লেগে না যায়। মিশ্রণটি ঘন হয়ে হালুয়ার মতো হয়ে এলে এলাচ গুঁড়া ছিটিয়ে দিন। সবশেষে উপরে কুচি করা পিস্তাবাদাম বা কাজুবাদাম ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

-বিথী রানী মণ্ডল