চার্জ করার সময় ফোনের ইন্টারনেট (Wi-Fi এবং মোবাইল ডেটা) বন্ধ রাখলে বা Airplane Mode চালু রাখলে ফোন দ্রুত চার্জ হয়।
স্মার্টফোন চার্জ করার সময় ছোটখাটো কিছু ভুলের কারণে ঘটতে পারে বড় বিপত্তি। কিছুদিন হলো গরম পড়তে শুরু করেছে। তাই আবহাওয়ার গরমের সঙ্গে ডিভাইসে তৈরি বাড়তি গরমে ভেতরের সার্কিটে ক্ষতি হতে পারে। তাই চার্জিং করার ক্ষেত্রে কিছুটা বাড়তি সচেতন থাকতে হবে।
চার্জিং সেটআপ
ডিভাইসের চার্জকে গুরুত্বে সঙ্গে বিবেচনা করতে হবে। সমস্যা রেখে ক্রমাগত চার্জিং স্মার্টফোনের ক্ষতি কারণ হয়ে দাঁড়ায়।
চার্জিং সেটআপ যদি খারাপ হয়ে যায়, তাহলে তা মেরামতে গুনতে হবে বাড়তি অর্থ। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন চার্জ করার সময় ভুলের পুনরাবৃত্তি করা সমুচিত হবে না। চার্জ করার সময় খেয়াল রাখতে হবে সাধারণত কতক্ষণে চার্জ পুরো হয়।
প্রধান সমস্যা
স্মার্টফোনের অন্যতম প্রধান সমস্যা হলো কাজের সময় বারবার হ্যাং করা। অনেক ক্ষেত্রে ডিভাইসটি গরম হয়ে যেতে পারে। পুরোনো হোক বা নতুনই হোক স্মার্টফোন ব্যবহারে কয়েকটি বিষয়ে যত্ন নিতে হবে। তাহলে বছরে পেরোতেই আর বদলাতে হবে না ডিভাইস।
চার্জ করার সঠিক সময়
কখনই শতভাগ চার্জ করতে যাবেন না। আবার ২০ ভাগের কমে চার্জিং নামতে দেওয়া ঠিক হবে না। পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পরই ফোন চার্জে রাখা ভালো নয়। চার্জের সময় ডিভাইসে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা শ্রেয়। এতে চার্জ হবে দ্রুত। অন্যদিকে, ডিভাইসে অতিরিক্ত তাপ সঞ্চার হবে না।
-মামুন










