ব্রাউজিং তথ্য এড়াবেন যেভাবে

অনেকের সব ধরনের ইন্টারনেট অ্যাক্টিভিটি জেনে যায় ইনস্টাগ্রাম আর ফেসবুক। চাইলে তা ঠেকানো যায়। বিজ্ঞাপনের অযাচিত বিরক্তি কমানোর সুযোগ দিয়েছে মেটা। মূলত প্রাইভেসি সেটিং বন্ধ করলে ইন্টারেনেটের ব্রাউজিং হিস্ট্রি বা এতে ঠিক কী করছেন, তা আড়াল করা যায়। শুধু তাই নয়; সুনির্দিষ্ট যেসব ব্র্যান্ড মেটার কাছে ব্রাইজার তথ্য পাঠাচ্ছে, তাও জানা সম্ভব।

ইনকগনিটো বা প্রাইভেট মোড ব্যবহার

ব্রাউজারের ইনকগনিটো (Chrome-এ) বা প্রাইভেট উইন্ডো (Firefox/Edge-এ) ব্যবহার করলে আপনার ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ এবং সাইট ডেটা ডিভাইসে সংরক্ষিত হয় না। সেশন শেষ করার সাথে সাথেই এই তথ্যগুলো মুছে যায়

ব্রাউজিং তথ্য আড়ালে

প্রথমে ফেসবুক প্রোফাইলে গিয়ে থ্রি ডটে ক্লিক করে সেটিংস ও প্রাইভেসি অপশনে সেটিংসে ট্যাপ করতে হবে। তখন দৃশ্যমান হবে ইয়োর ফেসবুক ইনফরমেশন। সেখানে ক্লিক করে অফ-ফেসবুক অ্যাক্টিভিটি অপশন নির্বাচন করতে হবে। এরপর ম্যানেজ ইয়োর অফ-ফেসবুক অ্যক্টিভিটি অপশনে ট্যাপ করে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে। তারপর ফিউচার অফ-ফেসবুক অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। ঠিক একইভাবে অ্যাক্টিভিটি বন্ধ করা যায়। যদিও থার্ড পার্টি বিজ্ঞাপন সংস্থার থেকে তথ্য সংগ্রহ করে ফেসবুক, যা বন্ধ করার জন্য প্রাইভেট ব্রাউজিং মোড (ভিপিএন) ব্যবহারে পরামর্শ দেওয়া হয়েছে।

ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি

শুরুতে ইনস্টাগ্রাম অ্যাপে লগইন করে প্রোফাইল সেকশনে থ্রি লাইন ডটে ক্লিক। সেখানে সেটিং ও প্রাইভেসি অপশনে ট্যাপ। তারপর অ্যাকাউন্টস অপশন থেকে অপশন ইনফরমেশন অ্যান্ড পারমিশন সেটিংসে যেতে হবে। এবারে ইয়োর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিস অপশনে দেখা যাবে কোন কোন সাইটে প্রবেশ করেছেন।

রিসেন্ট অ্যাক্টিভিটি অপশনে জানা যাবে বিশদ তথ্য। সেখানে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করলেই এই প্ল্যাটফর্মে নিজের অ্যাক্টিভিটির তথ্য সুরক্ষিত থাকবে।

-মামুন