এআই প্রযুক্তিনির্ভর তিন নতুন স্মার্টফোন বাজারে

ছবি: সংগৃহীত

 

দেশের স্মার্টফোন বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন তিনটি ফোন উন্মোচন করেছে শাওমি বাংলাদেশ। রেডমি ১৫ সিরিজের আওতায় আনা এই ফোনগুলো হলো রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি, রেডমি নোট ১৫ ফাইভজি এবং রেডমি নোট ১৫ ফোরজি। ফোনগুলোতে উন্নত ‘এআই ইঞ্জিন’ প্রযুক্তি সংযুক্ত থাকায় স্বয়ংক্রিয়ভাবে উন্নত মানের ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই ফোনগুলোর তথ্য জানানো হয়। সিরিজের শীর্ষ মডেল রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে যুক্ত করা হয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। ১০০ ওয়াট হাইপার চার্জিং প্রযুক্তির কারণে মাত্র ৪০ মিনিটেই ফোনটি সম্পূর্ণ চার্জ করা যায়। পাশাপাশি ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় প্রয়োজনে এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আলট্রা ক্ল্যারিটি ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চতুর্থ প্রজন্মের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চালিত এই ফোনে রয়েছে ১২ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। বাজারে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৯৯৯ টাকা।

অন্যদিকে রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫ ফোরজি মডেলের ফোনগুলোতে উন্নত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারির সমন্বয় রাখা হয়েছে। এসব ফোনের পেছনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল এবং সামনে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। ৬.৭৭ ইঞ্চি পর্দার ফোন দুটিতে যথাক্রমে ৫,৫২০ মিলিঅ্যাম্পিয়ার ও ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, সঙ্গে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা।

আইপি৬৪ ও আইপি৬৫ মানের ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি থাকায় পানির ছিটেফোঁটা থেকেও ফোনগুলো সুরক্ষিত থাকবে। স্টোরেজ ও র‍্যাম কনফিগারেশনে মডেলভেদে ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার সঙ্গে ৬ ও ৮ গিগাবাইট র‍্যাম রাখা হয়েছে।

এই দুই মডেলের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৯ হাজার ৯৯৯ টাকা। শাওমি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, উন্নত এআই প্রযুক্তি, শক্তিশালী ক্যামেরা ও দ্রুত চার্জিং সুবিধার কারণে রেডমি ১৫ সিরিজ দেশের প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে।

নিউজ ডেস্ক