ইফতারে যারা ডাল বা বেসনের বড়া খেয়ে অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তাদের জন্য সাবুদানার এই বড়া একটি জাদুকরী সমাধান। সাবুদানা কার্বোহাইড্রেটের ভালো উৎস যা রোজা শেষে তাৎক্ষণিক শক্তি দেয় এবং এটি খেতে অত্যন্ত ক্রাঞ্চি বা মচমচে হয়।
উপকরণ:
সাবুদান ১ কাপ (২ ঘণ্টা ভিজিয়ে পানি ঝরানো),সেদ্ধ আলু ২ টি (মাঝারি),চিনাবাদাম কুচি ২ টেবিল চামচ (হালকা ভাজা),কাঁচামরিচ ও ধনেপাতা কুচি প্রয়োজনমতো,আদা কুচি ১ চা চামচ
লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়ো
প্রস্তুত প্রণালি:
একটি পাত্রে পানি ঝরানো সাবুদানা (টিপ দিলে গলে যাবে এমন নরম), সেদ্ধ আলু এবং ভাজা বাদাম কুচি একসাথে নিন। এতে আদা, মরিচ, ধনেপাতা ও লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিন। আলুর কারণে সাবুদানাগুলো একে অপরের সাথে লেগে থাকবে। হাতের তালুতে নিয়ে ছোট ছোট চ্যাপ্টা আকৃতির বড়া তৈরি করুন।ফ্রাইপ্যানে অল্প তেলে (শ্যালো ফ্রাই) দুই পাশ লালচে ও মচমচে করে ভেজে নিন। বাইরে থেকে দানাদার মচমচে এবং ভেতরে নরম এই বড়াটি ইফতারে একটি সম্পূর্ণ নতুন স্বাদ নিয়ে আসবে।
-বিথী রানী মণ্ডল










