ঠাকুরগাঁও শহরের তেলিপাড়া এলাকায় রেজা পাম্পের সামনে একটি অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে দুই যানবাহনের সংঘর্ষ হলে ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
গুরুতর আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে।
-মো. জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও










