বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলহাজ্ব ফখরুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন, নোয়াখালী জেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আলহাজ্ব ফখরুল ইসলাম-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় বলেন, আলহাজ্ব ফখরুল ইসলাম এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে নোয়াখালী-৫ আসনের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ এবং সামাজিক উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা করছেন পল্লী চিকিৎসক সমাজ।
বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করা হয়।

হামিদুল হক, নোয়াখালী