শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় ও মতিঝিল মেট্রো স্টেশনের অভ্যন্তরে বিজ্ঞাপন প্রদর্শনে স্পেস বরাদ্দ পেয়েছে এন এন কমিউনিকেশন এবং জালালাবাদ এন্টারপ্রাইজ। মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএলের সঙ্গে বৃহস্পতিবার এ সংক্রান্ত সই করেছে প্রতিষ্ঠান দুটি।
রাজধানীর দিয়াবাড়িতে ডিএমটিসিএলের কার্যালয়ে এই চুক্তি সই হয়। ডিএমটিসিএলের পক্ষে সরকারি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ চুক্তিতে সই করেন। উপস্থিত ছিলেন এন এন কমিউনিকেশনসের চিফ অপারেটিং অফিসার ইকবাল হোসেন, জালালাবাদ গ্রুপের প্রধান নির্বাহী নাবিল আহমেদ চৌধুরী।
চুক্তি অনুযায়ী মেট্রো রেলের উল্লেখিত চারটি ব্যস্ত স্টেশনে বিজ্ঞাপন ও প্রচার কার্যক্রম পরিচালনা করবে এন এন কমিউনিকেশন এবং জালালাবাদ এন্টারপ্রাইজ।
ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যা যাত্রী ও দর্শনার্থীদের সামনে প্রচার ও ব্যবসায়িক সম্ভাবনা আরও সম্প্রসারণ করবে।
-সাইমুন










