কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি এবার দর্শকদের সামনে নতুন রূপে হাজির হচ্ছেন। গোয়েন্দা গল্পের সিনেমা ‘মৃগয়া ১.৫’-এ তিনি জয়িতার চরিত্রে অভিনয় করবেন, যিনি রহস্য অনুসন্ধানী এক তরুণী। কৌশানী জানিয়েছেন, এমন চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা চ্যালেঞ্জিং হলেও ক্যারিয়ার দীর্ঘ করার জন্য গুরুত্বপূর্ণ।
সিকুয়ালটি মুক্তি পেয়েছিল ‘মৃগয়া: দ্য হান্ট’-এর কাহিনির ওপর ভিত্তি করে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্রেয়াংশী নামের একটি মেয়ে, যিনি নিজের বাড়িতে রহস্যময়ভাবে নির্যাতিত হন। এই ঘটনায় তদন্তে নামেন শোভাবাজার থানার ওসি দেবাঞ্জন দত্ত ও এসআই জয়িতা সেন। তাদের সঙ্গে থাকবেন এসআই পরিতোষ সাহা ও সিনিয়র অফিসার অগ্নিশ্বর। গল্পে রুদ্ধশ্বাস অ্যাকশন ও রহস্যের পাশাপাশি দেবাঞ্জনের অতীতও উঠে আসবে।
অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে জয়িতার চরিত্রে থাকছেন কৌশানী মুখার্জি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অর্পণ ঘোষাল, মীর আফসার আলি ও অনন্যা ভট্টাচার্য। পরিচালনা করছেন অভিরূপ ঘোষ, চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং সংলাপ ও অতিরিক্ত চিত্রনাট্য করেছেন সৌমিত দেব।
-বিথী রানী মণ্ডল









