টলিউড অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী-এর বিরুদ্ধে বড় ধরনের অর্থ আত্মসাৎ অভিযোগ উঠেছে। অভিযোগকারী শাহিদ ইমাম, যিনি পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি (এসএসসি) মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন, চারু মার্কেট থানায় অভিনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি দাবি করেছেন, ‘পাকা দেখা’ ছবিতে বিনিয়োগের উদ্দেশ্যে সোহম চক্রবর্তী ও অর্ঘ্য চট্টোপাধ্যায়ের হাতে যে অর্থ দিয়েছিলেন, তার প্রায় ৬৮ লাখ টাকা এখনও ফেরত পাননি।
শাহিদ জানান, ছবি প্রযোজনার জন্য দেওয়া অর্থ ফেরত চাওয়ার পর তাকে হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকি সোহমের এক সহকারীর কাছ থেকেও ভয় দেখানোর অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে থানায় অভিযোগ জানালে পুলিশ গুরুত্ব দেননি। পরে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানা সোহমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা গ্রহণ করেছে।
-বিথী রানী মণ্ডল










