পাকিস্তান বনাম ভারতের ম্যাচে পাকিস্তানের আত্মসমর্পণের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান নাকভির প্রতিক্রিয়া জানাযায়। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত পাকিস্তানকে ৬১ রানে হারায়।
ম্যাচের আগে পাকিস্তান ভারত ম্যাচ বয়কট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যা বিশ্বকাপের “টক অব দ্য ওয়ার্ল্ড কাপ” ছিল। তবে পরে তারা বয়কট থেকে সরে আসে এবং খেলায় অংশ নেয়। ভারতের আধিপত্য দেখে বোর্ড প্রধান নাকভি আগেভাগে স্টেডিয়াম থেকে বের হয়ে যান। সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নাকভি টিম ম্যানেজার নাভেদ আকরামের কাছে অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে এমন পারফরম্যান্স গ্রহণযোগ্য নয়।
প্রধান কোচ মাইক হেসন খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানান, তারা তাদের পূর্ণ সামর্থ্য দিয়ে খেলে নি। এছাড়া, ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী বাবর আজম ও শাহিন আফ্রিদিকে বেঞ্চে রাখার পর নামিবিয়ার বিরুদ্ধে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করা হবে যেমন সালমান মির্জা, নাসিম শাহ ও ফখর জামান।
পাকিস্তানকে সুপার এইটে উঠতে নামিবিয়ার বিরুদ্ধে জিততে হবে। এর আগে তারা যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসকে হারিয়েছে, কিন্তু ভারতের কাছে পরাজিত হয়েছে।
-এমইউএম










