বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম রয়্যালস শেষ মুহূর্তে ২ উইকেটে জয় অর্জন করেছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। লক্ষ্যটা সহজ ছিল ওভারপ্রতি ৭ রানেরও কম কিন্তু চতুর্থ ও পঞ্চম ওভারে মাত্র ৬ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে চট্টগ্রাম বিপর্যয়ে পড়েছিল।
২৮ রানে ৪ উইকেট হারানোর পর দলটি মেহেদী হাসান–হাসান নওয়াজের ৪০ রানের পঞ্চম উইকেট জুটি দিয়ে আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর নওয়াজের সঙ্গে আসিফ আলী যোগ করে আরও ৩৫ রান যোগ করেন।
শেষে রিপন মণ্ডল ও তানজিম হাসানের আঁটসাঁট বোলিং রাজশাহীকে সুযোগ দেয়। চট্টগ্রামের দরকার ছিল শেষ ওভারে ১০ রান। অফ স্পিনার মেহরবের প্রথম তিন বলে ৮ রান তুললেও নওয়াজ ডট বল দেন, তবে শেষ বলে লং অফে গিয়ে নওয়াজ ও শরীফুল প্রয়োজনীয় দুই রান তুলে জয় নিশ্চিত করেন। নওয়াজ অপরাজিত থাকেন ৩৬ বলে ৩৫ রান।
রাজশাহীর হারের পেছনে প্রধান কারণ—কম রানপুঁজি ও দুটি রানআউটের সুযোগ মিস করা। ২০ রানে থাকা নওয়াজকে মুশফিক আর শেষ ওভারের প্রথম বলে শরীফুলকে মেহরব রানআউট করতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ওয়ারিয়রস: ২০ ওভারে ১২৮/৯ (মেহরব ১৯, ওয়াসিম ১৯, আকবর ১৭, মুশফিক ১৫; জামাল ৩/২৩, শরীফুল ২/২০, তানভীর ২/২৬)
চট্টগ্রাম রয়্যালস: ২০ ওভারে ১২৯/৮ (নওয়াজ ৩৫*, মেহেদী ২৮, আসিফ ২৭; বিনুরা ৩/১৮, মেহরব ২/২৫)
ফলাফল: চট্টগ্রাম রয়্যালস ২ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: হাসান নওয়াজ
– এমইউএম










