তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন মিলন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি একটু আগে কল করেছিলেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে তিনি কল রিসিভ করেছেন। মিলনকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

-এমইউএম