ইয়ামালের এক পেনাল্টি মিসে হেরেছে বার্সা

ছবি: সংগৃহীত

লা লিগার শীর্ষে ওঠার সুযোগ থাকা সত্ত্বেও বার্সেলোনা কাতালান ক্লাবের স্বপ্ন পূরণ হয়নি। জিরোনার মাঠে ২-১ ব্যবধানে হার দিয়ে মাঠ ছাড়ে বার্সা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলেছে। বল দখল ও সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও রাফিনিয়া ও লামিনে ইয়ামালের প্রচেষ্টা গোলের দেখা পায়নি। প্রথমার্ধের যোগ সময়ের পেনাল্টি মিসের ফলে গ্যালারিতে নীরবতা নেমে আসে।

বিরতির পর ৫৯ মিনিটে পাউ কুবারসির হেডে গোল হয়, যা মনে করায় জয় কেবল কয়েক মিনিটের দূরত্বে। কিন্তু দুই মিনিটের মধ্যে থমাস লেমারের গোলে সমতায় ফেরে জিরোনা।

শেষে ম্যাচের ৮৬ মিনিটে ফ্রান বেলত্রানের শটে জিরোনার জয় নিশ্চিত হয়। বার্সার আপত্তি সত্ত্বেও গোল বহাল থাকে। অতিরিক্ত সময়ে জোয়েল রোকা লাল কার্ড পেয়েও বার্সা সংখ্যাগরিষ্ঠতার সুবিধা কাজে লাগাতে পারেনি।

শেষ পর্যন্ত ২৪ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। জিরোনা জয়ের ফলে ২৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে অবস্থান করছে।

-এমইউএম