বকফুলের পাকোড়া

গরম গরম বকফুলের পাকোড়া পরিবেশন করুন টমেটো সস, ধনেপাতা চাটনি বা কাসুন্দির সঙ্গে। বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে এটি একেবারে ভিন্নধর্মী ও সুস্বাদু একটি আইটেম।

উপকরণঃ

তাজা বকফুল  ১০–১২টি

বেসন  ১ কাপ

পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি  ১ চা চামচ

হলুদ গুঁড়া পরিমান মতো

মরিচ গুঁড়া পরিমান মতো

জিরা গুঁড়া পরিমান মতো

লবণ  স্বাদমতো

পানি পরিমাণমতো (ব্যাটার বানাতে)

তেল ভাজার জন্য

প্রণালীঃ

প্রথমে বকফুলগুলো ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। ফুলের ভেতরের শক্ত অংশ বা পুংকেশর থাকলে আলতো করে ফেলে দিন, এতে তেতোভাব থাকবে না।

একটি বাটিতে বেসন নিয়ে এর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিন। এবার অল্প অল্প পানি দিয়ে একটি মাঝারি ঘন ব্যাটার তৈরি করুন, যেন ফুলে ভালোভাবে লেপটে থাকে।

চুলায় কড়াই বসিয়ে তেল গরম করুন। প্রতিটি বকফুল ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে ভাজুন। এক পাশ সোনালি হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পাশটাও ভেজে নিন।

দুই পাশ সুন্দর সোনালি ও মচমচে হলে তুলে নিন এবং কিচেন টিস্যুতে রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

-বিথী রানী মণ্ডল