সোমবার রাজধানীর যেসব মার্কেট ও এলাকা বন্ধ থাকবে

নানা প্রয়োজনে রাজধানীর বাসিন্দাদের কেনাকাটার জন্য মার্কেট বা শপিংমলে যেতে হয়। কিন্তু তীব্র যানজট ঠেলে গন্তব্যে পৌঁছানোর পর যদি দেখা যায় মার্কেট বন্ধ, তবে তা অত্যন্ত বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। তাই বের হওয়ার আগেই জেনে নেওয়া জরুরি, সপ্তাহের কোন দিন কোন এলাকার মার্কেটগুলো বন্ধ থাকে।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর যেসব এলাকা ও মার্কেট পূর্ণদিবস এবং অর্ধদিবস বন্ধ থাকবে, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:

পূর্ণদিবস বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী আন্তঃনগর বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

অর্ধদিবস বন্ধ থাকবে যেসব মার্কেট
পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

মোঃ আশরাফুল আলম