কারওয়ান বাজারের কাঠপট্টিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

এজাজ, ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশের কাঠপট্টিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।

দ্রুত ছড়িয়ে পড়ে আগুন
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু কাঠপট্টিতে বিপুল পরিমাণ কাঠ ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে পরে আরও সাতটি ইউনিট যুক্ত করা হয়। মোট ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

ক্ষয়ক্ষতি ও কারণ
এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নির্বাপণ ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মোঃ আশরাফুল আলম