জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তার সুস্থতার জন্য অভিনেতা শামীম হোসেন সামাজিক মাধ্যমে দোয়া চেয়েছেন।
পোস্টে তিনি লেখেন, ‘আমাদের প্রিয় অভিনেতা ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবাহানাতালা তাকে যেন সুস্থ করে দেন। আমিন।’
চিকিৎসকরা গণমাধ্যমকে জানিয়েছেন, হারুন কিসিঞ্জার শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। পরিবারের পক্ষ থেকে অভিনেতার সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ভক্তদের ধৈর্য ধরার কথা বলা হয়েছে।
ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকে কৌতুক অভিনয়ের মাধ্যমে হারুন কিসিঞ্জার দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অনেক জনপ্রিয় চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। দীর্ঘদিন পর্দায় অনিয়মিত থাকলেও দর্শকদের কাছে এখনও হাস্যরসাত্মক সংলাপগুলো সমানভাবে সমাদৃত।
মাহমুদ সালেহীন খান










