টাঙ্গাইলে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ

টাঙ্গাইল ঘাটাইল উপজেলার বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর মিথ্যা মামলা ও হামলার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে মোঃ লুৎফর রহমান খান আজাদ।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য ১৩২ টাঙ্গাইল-৩ ঘাটাইল থেকে স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকে মোঃ লুৎফর রহমান খান আজাদ ৯০ হাজার ৭৫৩ ভোট
পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত প্রার্থী এস এম ওবায়দুল হক ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯৯ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

শনিবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে সাংবাদিক সম্মেলনে বেসরকারিভাবে বিজয়ী লুৎফর রহমান বলেন,

নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক নাসির তার নির্বাচনী অফিস ভাংচুর করে আমাদের নেতা-কর্মীদের ওপর দায় চাপিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। অথচ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা আমাদের কর্মীদের বাড়ি-ঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালায় এবং তাদের আঘাতে বিভিন্ন এলাকায় আমার ১৫/২০জন কর্মী মারাত্মক আহত হয়ে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এরমধ্যে খোরশেদ আলম এবং এলিজা বেগম এই সাংবাদিক সম্মেলনে আহত অবস্থায় উপস্থিত আছেন।

লুৎফর রহমান আরো বলেন,
আমি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই আমার নেতা-কর্মীদের ওপর বিভিন্ন হুমকি, ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওবায়দুল হক নাসির।

নির্বাচনের পূর্বরাতে ভুয়া ফেইসবুক পেইজে এ, আই প্রযুক্তি ব্যবহার করে” আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছি” বলে মিথ্যা অপপ্রচার করে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
নবনির্বাচিত স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকে মোঃ লুৎফর রহমান খান ঘাটাইলের জনগণের স্বার্থ ও নিরাপত্তা বিধানে বর্তমান সরকারের পাশাপাশি জনগণের সহযোগিতা কামনা করেন ।

মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল