২৫ ফেব্রুয়ারি পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। ভর্তিচ্ছুরা আগামী ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। গুচ্ছ ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিন দফায় সময় বাড়িয়ে ১৬ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়।

সাবরিনা রিমি/