জন্মদিন নিয়ে বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় গান ‘আজ জন্মদিন তোমার’। প্রিন্স মাহমুদের কথা-সুরে এটি গেয়েছিলেন শাফিন আহমেদ। আজ সেই শাফিনেরই জন্মদিন। ১৯৬১ সালের আজকের দিনে জন্ম এই শিল্পীর।
বেঁচে থাকলে ৬৫তম জন্মদিন পালন করতেন। তবে দুই বছর আগেই তিনি চলে গেছেন না-ফেরার দেশে। কিংবদন্তি সংগীতশিল্পী ফিরোজা বেগম ও সুরকার কমল দাশগুপ্তের সন্তান শাফিন। পরিবারেই গানের দীক্ষা।
প্রাতিষ্ঠানিক পড়াশোনা যুক্তরাজ্যে। দেশের প্রথম দিককার ব্যান্ড ‘মাইলস’-এর কণ্ঠস্বর ছিলেন তিনি। সুনাম কুড়িয়েছেন একক গানেও। ‘মাইলস’ থেকে আলাদা হয়ে শেষ জীবনে ‘ভয়েস অব মাইলস’ নামে একটি দল নিয়ে গান করতেন শাফিন।
মাহমুদ সালেহীন খান










