রুমিন ফারহানাকে অপু বিশ্বাসের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে প্রায় ৩৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে লড়াই করে রুমিন ফারহানা ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে ৮০ হাজার ৪৩৪ ভোট পেয়েছেন।

এই অভাবনীয় সাফল্যের পর থেকেই বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই রুমিন ফারহানাকে শুভেচ্ছা জানাচ্ছেন। বিশেষ নজর কেড়েছে বিনোদন জগতের তারকারাও।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে রুমিন ফারহানার জয়ে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি নিজের ফেসবুক স্টোরিতে নবনির্বাচিত সাংসদের সঙ্গে একটি ছবি শেয়ার করেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন’।

নারী নেতৃত্বের এই জয় এবং বিনোদন জগতের সমর্থন নেটিজেনদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেক ভক্তই এই দুই সফল নারীকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

-বিথী রানী মণ্ডল