ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কারখানার শ্রমিকরা। পরে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস মিললে তারা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহের ভালুকায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে একটি কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেন। শ্রমিকরা অভিযোগ করেন, এক মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধ না করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করা হয়েছে। এই কারণে তারা ক্ষোভে মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের ফলে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও বিভিন্ন পণ্যবাহী পরিবহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে কাজ করেন।

পরে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

-এমইউএম