ভোট দিতে পেরে ভালো লাগছে-নিপুন

আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও সংগীতশিল্পীরা। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও নিজেদের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তারা। এরই মধ্যে নির্মাতা আশফাক নিপুন ভোট দিতে গতকাল বুধবার চট্টগ্রামে যান।

ভোট সম্পন্ন করে এক ভিডিও বার্তায় তিনি সব সচেতন নাগরিককে ভোট দেওয়ার আহ্বান জানান। নিপুন বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক।’ ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লেখেন, ‘ভোট দেওয়া শেষ। সকাল সাড়ে সাতটায় কেন্দ্রে গিয়েছিলাম। লাইন বেশি থাকায় আমার পালা আসে ৮টা ১০ মিনিটে। খুব সুন্দর পরিবেশ, ভোটাররা উৎসাহী, কর্মকর্তারাও খুব আন্তরিক—ভোট দিতে পেরে ভালো লাগছে।’

তার এই আহ্বান সামাজিক মাধ্যমে ইতিমধ্যে সাড়া ফেলেছে।

-বিথী রানী মণ্ডল