হান্নান মাসউদের ছোট ভাই নিহত হওয়ার খবর ভুয়া: ডিসমিসল্যাব

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবর অনুযায়ী, নোয়াখালী-৬ এর সংসদ প্রার্থী এবং এনসিপি নেতা হান্নান মাসউদের ছোট ভাই নিহত হয়েছেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব জানিয়েছে, এই দাবি ভুল এবং ভিত্তিহীন।

হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুকুল আহমেদ জানিয়েছেন, উপজেলা এলাকায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জুরকেও যোগাযোগ করা হয়; তিনিও বলেন, ছড়ানো খবরের সঙ্গে কোনো বাস্তবতা নেই।

ডিসমিসল্যাবের বিশ্লেষণে বলা হয়েছে, নির্বাচনের প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা হচ্ছে, যা ভোটারদের বিভ্রান্ত করতে পারে।

সাবরিনা রিমি/