ভোট দিলেন ৯৫;বছরের আছিয়া বেগম

ভোট দিতে পেরে আমি খুশি। এই বয়সেরও আল্লাহ ভোট কেন্দ্র পর্যন্ত আনছে তাতে লাখ লাখ শোকর।পুত্রবূধুর সাথে ভোট দিতে আসেন ৯৫ বছরের আছিয়া বেগম  |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সব বয়সের মানুষের মাঝে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ভোট দিয়ে এরই অংশ হয়েছেন ৯৫ বছর বয়সের আছিয়া বেগম।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় হোসেনপুর সরকারী কলেজ কিশোরগঞ্জের ০১ আসনের কেন্দ্রে ভোট দিতে দেখা যায় ৯৫ বছর বয়সের আছিয়া বেগমকে। বয়সের ভারে শরীর নুয়ে পরলেও অদম্য তার ইচ্ছে শক্তি। তাই নিজের পুত্রবধূর সাথে সকাল সকাল ভোট দিতে আসেন তিনি।

আছিয়া বেগম বলেন, ‘ভোট দিতে পেরে আমি খুশি। এই বয়সেরও আল্লাহ ভোট কেন্দ্র পর্যন্ত আনছে তাতে লাখ লাখ শোকর।’

ভোট দিতে কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি আরো জানান, ‘এই বয়সে ঠিক মতো দাঁড়াইয়া থাকতে পারি না। তারপরও কোনো ঝামেলা ছাড়াই ভোটটা দিতে পারছি।’

কিশোরগঞ্জ সদর – হোসেনপুর নিয়ে কিশোরগঞ্জ ০১ আসন গঠিত। নির্বাচন কমিশনের তথ্যমতে, এ আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৮০ হাজার ৬৫৭ জন আর নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৭৪ হাজার ৪৭৬ জন,তৃতীয় লিঙ্গ ৩ জন।

আসনটিতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মাজাহারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জজ রেজাউল করিম খান চুন্নু, রিক্সা হেয়াদ উল্লাহ হাদিসহ আরো ৫ জন।

মোঃশামছুল হক
হোসেনপুর( কিশোরগঞ্জ)