ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া-শবনম ফারিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষ যেমন উৎসাহিত, তেমনি শোবিজ অঙ্গনের তারকারাও প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ সরাসরি প্রত্যাশা প্রকাশ করছেন, আবার কেউ রসিকতার মাধ্যমে ভোটের বিষয়ে অনুভূতি ভাগাভাগি করছেন।

অভিনেত্রী শবনম ফারিয়া এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন। নির্বাচনের আগের দিন নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি রসিকভাবে লিখেছেন, ‘কাকে ভোট দিবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া।

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে নানা মন্তব্য শুরু হয়। কেউ লিখেছেন, ‘বুবু, আমার চিন্তা নাই, আমি পাঞ্জাবি পরে বের হবো, ফাইনাল! এবার যে-ই জিতুক।’ শবনম ফারিয়ার বার্তা মূলত স্বাধীনভাবে নিজের পছন্দমতো সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বের দিকে ইঙ্গিত করছে।

শবনম ফারিয়া সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাষী হিসেবে পরিচিত। তিনি ব্যক্তিগত অনুভূতি, সামাজিক ও রাষ্ট্রীয় ইস্যুসবই খোলামেলা শেয়ার করেন। নির্বাচনের প্রেক্ষাপটে তার রসিক পোস্টও আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

আগামীকাল, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি), অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের সব দৃষ্টি এখন ভোটের পরিবেশ, ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে।

-বিথী রানী মণ্ডল