মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্টে ভক্তদের কৌতূহল

মিষ্টি জান্নাত

বিগত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে মিষ্টি জান্নাতের বিভিন্ন ছবি ও ভিডিও ভক্তদের নজর কেড়েছে। কখনও মরুভূমিতে উটের পিঠে চড়েছেন, আবার কখনও বিলাসবহুল লুকে নিজেকে উপস্থাপন করেছেন। তবে সম্প্রতি সোমবার তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করে নতুনভাবে ভক্তদের কৌতূহল বাড়িয়েছেন।

ছবিতে মিষ্টি কমলা রঙের শর্ট ড্রেস ও লাল ব্লেজারে আবেদনময়ী লুকে উপস্থিত হয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “ভালোবাসা আমার তোমাকে….. ssssssss, coming soon new blast।” বিশেষ করে রহস্যময় ‘ssssssss’ ভক্তদের মধ্যে জল্পনা তৈরি করেছে। অনেকেই এটি শাকিব খান–এর নামের আদ্যক্ষরের ইঙ্গিত হিসেবে দেখছেন। একজন ভক্ত সরাসরি মন্তব্য করেছেন, “sss মানে কি শাকিব ভাই?”

এর আগে মিষ্টি শাকিব খানের নাম জড়িয়ে কিছু মজা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। এবারও অনেকে মনে করছেন, পোস্টটি হতে পারে পাবলিসিটি স্টান্ট, যা নতুন কোনো চমক বা প্রজেক্টের ইঙ্গিত দিতে পারে।

মিষ্টি জান্নাতের দুবাই সফরের কিছু ছবি ও ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে তাকে মরুভূমিতে উটের পিঠে চড়তে দেখা যায়। সেখানে তিনি লিখেছেন, “আমার উটটা কেমন??? এইটাকে বাংলাদেশে আনতে চাই। এই উটের দুধ খাই…” এছাড়া ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময়ও তার বিশেষ লুকের ছবি আলোচনার সৃষ্টি করেছিল।

ভক্তরা এখন উৎসুক, এই রহস্যময় পোস্টের মাধ্যমে মিষ্টি কি নতুন কোনো ঘোষণা দিতে চলেছেন, নাকি শুধু বিনোদনমুখী কৌতূহল সৃষ্টি করছেন।

-এমইউএম