দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে নতুন দরে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার সকাল থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। মঙ্গলবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বাড়ায় স্বর্ণের দামে এ সমন্বয় করা হয়েছে।
স্বর্ণের নতুন দাম
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার দাম ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম ভরি ৫ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
-এমইউএম










