বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে হাসি-খুশি স্টোর নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর যাত্রীবাহী সিএনজি যার রেজিস্ট্রিশন নং বগুড়া থ-১১-৭১২৬ সিএনজির ড্রাইভারের ডান পার্শ্বের সিটে বসা যাত্রী মোঃ কামরুল ইসলাম (৩৫) এর দেহ তল্লাশী করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া।
সোমবাব শিবগঞ্জের ভরিয়া এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে হাসি-খুশি স্টোর নামীয় দোকানের সামনে মোঃ কামরুল ইসলাম (৩৫) এর দেহ তল্লাশী করে অবৈধ নিষিদ্ধ ঘোষিত ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট মোবাইল ফোন ১টি উদ্ধার ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলো, গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার তালুক্কা কানুপুর ইউনিয়নের কাপাসিয়া নয়াবাড়ী গ্রামের পিতা মৃত আব্দুল কুদ্দস মন্ডল এর মোঃ কামরুল ইসলাম (৩৫)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে, একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গোলাম রব্বানী শিপন, বগুড়া










