সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বগুড়া গাবতলীর বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে বিশেষ দোয়া মাহফিলে নেতাকর্মী ও সাধারণ মুসল্দেলির ঢল।
৯ ফেব্রুয়ারি সোমবার বাদ আসর নশিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিশেষ দোয়া মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি দোয়ায় অংশ নেন। শহীদ জিয়া ডিগ্রি কলেজমাঠে আসর নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আমাদের এলাকার পুত্রবধূ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী ও দেশমাতা ছিলেন। এজন্য তিনি দলের ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির অভিভাবক হিসেবে ইতিমধ্যেই আবির্ভূত হয়েছিলেন। এমনকি তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাক-স্বাধীনতার জন্য দীর্ঘদিন লড়াই ও সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন।
তিনি আরো বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া বিগত সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম করেছিলেন। বিগত সময়ে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল। তারা নির্যাতন চালিয়ে অসুস্থ করে দিয়েছিল। এরপর তিনি চিকিৎসারধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য একমাত্র শেখ হাসিনাই দায়ী। তিনি আরো বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া মৃত্যুর পর ঢাকা রাজধানী সহ সারাদেশে নামাজে জানাযায় মুসল্লীদের ঢল নামে। এরপর দেশমাতার মৃত্যুর পর সমগ্র দেশবাসী তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করেছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশ সহ বিশ্বের সমগ্র জাতির কাছে চিরকাল- চিরস্মরণীয় হয়ে থাকবেন।
দিনব্যাপী কোরআন খানী শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সাবেক এমপি লালুর কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, এ্যাব কেন্দ্রীয় নেতা আনিছুর রহমান, ব্যাংকার্স জিয়া পরিষদ বগুড়া অঞ্চলের সভাপতি সামছুজ্জোহা, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নবীর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, পৌর বিএনপির সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, জাহিদুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল বারী, অধ্যক্ষ সাবেক (ভারপ্রাপ্ত) ফজলার রহমান, অধ্যক্ষ আব্দুর রহিম, শফিকুল ইসলাম শফিক, আসাদুজ্জামান অটল, এমরান হোসেন, আমিনুল ইসলাম, সাবেক কমিশনার রাসেল সরকার, মশিউর রহমান, সোহেল প্রাং, হায়দার আলী, আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, যুক্তরাজ্য-যুবদল এর আইন বিষয়ক সম্পাদক সোহেল রানা মিনার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, মাহারুফ সম্রাট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নুর আলম, যুবদল নেতা আঞ্জু মন্ডল, জাহাঙ্গীর আলম পোটল, আব্দুল মতিন, মিলটন হোসাইন, আব্দুল গনি, আবু বক্কর সিদ্দিক শাহীন, রেজাউল করিম রেজা, সুরুজ্জামান, রাজীব আহমেদ, মজনু মিয়া, ইউনুছ আলী গেদা, সাইফুল ইসলাম, সবুজ মিয়া, শাহীন আলম, বাদশা মিয়া, আব্দুল মামুন, রফিকুল ইসলাম নান্টু, উজ্জ্বল হোসেন, জেরিন সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা জিন্নাত আলী, আল-আমিন, ছাত্রদল নেতা জনি ইসলাম, মাসুদ রানা, মিনহাজুল ইসলাম, সুমন ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল ইসলাম।
-শাহাদাত হোসেন গাবতলী, বগুড়া










