শাহ আব্দুল করিম ও পাগল মুস্তাকের গান নিয়ে জুঁই

ফোক গান এই সময়ে এসে দেশ বিদেশে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। ফোক গানের জনপ্রিয়তার কারণে এখন আধুনিক গানের নিয়মিত শিল্পীরাও স্টেজ শোতে ফোক গান পরিবেশন করেন নিজের আগ্রহে এবং দর্শকের অনুরোধেও। কারণ দর্শক শ্রোতাদের ফোক গানের প্রতি এখন প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে। তাই স্টেজ শোতে নিয়মিত শিল্পীরা নিজেদের স্টেজ শোতে ধারাবাহিকতা রক্ষার জন্য আধুনিক গানের শিল্পীরাও ফোক গানে মনোযোগী হয়ে উঠছেন।

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী ইসরাত জাহান জুঁই শুরু থেকেই নিজেকে একজন ফোক গানের শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত করে আসছেন। তার কন্ঠে মৌলিক গান হিসেবে ফোক গান ‘তুমি বুঝলানা’, ‘মিরপুর এক্সপ্রেস’, ‘পোষা পাখি’,‘ মরার কোকিলে’,‘ প্রেমের হাওয়া’ যেমন দারুণ জনপ্রিয়তা পেয়েছে ঠিক তেমনি কাভার সং হিসেবে জুঁইয়ের কন্ঠে ‘তোমরা কইওগো বুঝাইয়া’,‘ বন্ধু আইবা, জীবন মানেইতো যন্ত্রনা, কলিজা ভুনা, এক খান পান চাইলাম পান দিলেনা, তোর পিরিতের এতো জ¦ালা, আইলানা আইলানা বন্ধু’সহ আরো বেশকিছূ গান জনপ্রিয়তা পায়। র্জুঁইয়ের কন্ঠে এরইমধ্যে ‘ইসরাত জাহান জুঁই’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ‘বন্দে মায়া লাগাইছে’ ও পাগল মুস্তাকের লেখা ও সুরে (মুন্সী জুয়েলের কম্পোজিশনে) ‘নতুন কইরা মন দিমু আর কারে’ গান দুটি।

দুটি গানের জন্যই জুঁই গান দুটি প্রকাশের পর থেকেই অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। জুঁই বলেন,‘ এর আগে বন্ধে মায়া লাগাইছে গান যারই গেয়েছেন অনেকেই ভুল গেয়েছেন। আমাকে বাউল সম্রাটের সন্তান শাহনূর জালাল ভাই গানটি নিজে দিয়ে বলেছেন তার বাবা যেভাবে লিখে গেছেন ঠিক সেভাবেই গাইতে। আমি সেভাবেই গানটি গেয়েছি। এরইমধ্যে মাত্র সাতদিনে প্রায় তিন লাখ ভিউয়ার্স গানটি উপভোগ করেছেন। বাউল সম্রাটের গানের আবেদন যে ব্যাপক তা এই গান গেয়ে আবারো নতুন করে উপলদ্ধি করছি। আর নতুন কইরা মন দিমু আর কারে গানটির জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছি।

ধন্যবাদ পাগল মুস্তাক ভাইকে এতো সুন্দর একটি গান আমাকে দেয়ার জন্য। দর্শক শ্রোতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে তাদের ভালোবাসায় রাখার জন্য।’ নতুন বছরের শুরুতেই জুঁই গত ২, ৩, ৫, ৭, ১২ ও ১৬ জানুয়ারি স্টেজ শোতে গানে গানে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন। এর আগে জুঁই ঢাকার সরকারি সঙ্গীত কলেজ থেকে লোক সঙ্গীতে অনার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই কলেজে একই বিষয়ে মাস্টার্স করছেন। সাংবাদিক ও গীতিকার ওমর ফারুকের লেখা ও রাকিব মোসাব্বিরের সুর সঙ্গীতে রাকিব মোসাব্বিরের সঙ্গেই তার প্রথম মৌলিক গান ‘বুলবুলি’ প্রকাশিত হয়। সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন তিনি। ‘শ্যুটার’,‘ অবতার’ ও ‘মধু হই হই বিষয় খাওয়াইলা’ সিনেমায় তিনি প্লে-ব্যাক (সিনেমার গান) করেছেন। জুঁইয়ের একমাত্র সন্তান নাহিয়ান ইসলাম রাজ্য।

মাহমুদ সালেহীন খান