নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার বিরুদ্ধে তোলা যৌন হয়রানির অভিযোগের বিষয়ে বিসিবি’র প্রতিবেদন প্রকাশের পর সন্তুষ্ট নন। তার নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানি এক বিবৃতিতে এ অসন্তোষ প্রকাশ করেছে।
আইনজীবীরা অভিযোগ করেছেন, অভিযোগকারী হিসেবে তদন্তের ফলাফল জানার পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও বিসিবি জাহানারাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানি। এমনকি প্রতিবেদনের কোনো কপি তাকে দেওয়া হয়নি।
বিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, জাহানারার করা চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে কোন দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং অভিযোগ প্রমাণের ক্ষেত্রে কোন কোন তথ্যগত ভিত্তি কাজ করেছে এ বিষয়ে বিসিবি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি।
জাহানারা পক্ষের বিবৃতিতে বলা হয়েছে, বিসিবি যে অনুসন্ধান কমিটি গঠন করেছে তা জাহানারার অভিযোগের ভিত্তিতে নয়, বরং বিসিবির নিজস্ব উদ্যোগে গঠন করা হয়েছে। জাহানারা বলেছেন, কমিটি মূলত তার করা যৌন হয়রানি সংক্রান্ত আনুষ্ঠানিক অভিযোগ তদন্তের জন্যই গঠন করা হয়েছিল।
গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছিল, জাহানারার অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির প্রমাণ পাওয়া গেছে।
তদন্ত কমিটি জানিয়েছে, মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘হয়রানি’ পর্যায়ে পড়ে। তদন্ত রিপোর্ট অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বোর্ডের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি।
-এমইউএম










