এ প্রজন্মের অভিনেত্রী শিউলী শিলা দেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের সঙ্গে একই নাটকে একসঙ্গে অভিনয় করেছেন । নাটকের নাম ‘বসন্ত এসে গেছে’। লিখেছেন রেজাউর রহমান ইজাজ ও পরিচালনা করেছেন করেছেন হাসান শিকদার। রাজধানীর কাছে উলুখোলাতে এ নাটকের দৃশ্য ধারনের কাজ শুরু হয়েছে। নাটকে শিউলী শিলার শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার হবে।
নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘গল্পটা ভালো লেগেছে। তাই এতে অভিনয় করছি। নতুন নতুন ছেলেমেয়েদের সঙ্গে কাজ করেও ভালো লাগছে।’
শিউলী শিলা বলেন, ‘ক্যারিয়ারে অনেক কিংবদন্তি শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে। কিন্তু ডলি জহুর আন্টির সঙ্গে এবারই প্রথম অভিনয় করছি। চেষ্টা করেছি তার সঙ্গে মন দিয়ে অভিনয় করার। এত বড় মাপের একজন অভিনেত্রী হয়েও অতিসাধারণ তিনি। সত্যিই তার কাছে অনেক কিছুই শেখার আছে।’
মাহমুদ সালেহীন খান










