কদিন পরই ভালোবাসা দিবস। দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান। এ অনুষ্ঠানের একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী, সুরকার, গীতিকার তানভীর আলম সজীব ও গায়িকা, উপস্থাপিকা, নৃত্যশিল্পী ইয়াসমিন লাবণ্য।
প্রজন্মের নন্দিত গীতিকার অধরা জাহানের কথায় গানটির সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আলম আরা মিনু। এরইমধ্যে বিটিভির নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে তানভীর আলম সজীব বলেন, ‘গানের কথা ও সুর ভীষণ ভালো লেগেছে। লাবণ্য ভীষণ ভালো গায়। আশা করছি গানটি প্রচারে এলে শ্রোতা দর্শকের ভালো লাগবে।’
ইয়াসমিন লাবণ্য বলেন, ‘ভালোবাসা দিবসের বিশেষ এ গানটি সবমিলিয়ে আমার খুব ভালো লেগেছে।’
মাহমুদ সালেহীন খান










