ভয়, সন্দেহ ও অনিশ্চয়তার এক গল্পে নির্মিত হলো নাটক ‘পাশে থাকার গল্প’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জোভান ও অভিনেত্রী তটিনী। এছাড়া আরও আছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান ও অভিনেত্রী সাবেরী আলমকে। জামাল হোসেনর প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
নাটকটি প্রসঙ্গে প্রযোজক জামাল হোসেন বলেন, পারিবারিক আবহে গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এ সময়ে আমাদের অনেকেই পাশে থাকার দায়িত্ব নিতে ভয় পায়। আমাদের মধ্যে থেকে ভালোবাসা হারিয়ে যাচ্ছে। এ নাটকে দর্শক তেমন সুন্দর একটি নগল্প দেখতে পাবে।
নির্মাতা রিংকু বলেন, আমি বরাবরই গল্প নির্ভর নাটক নির্মাণ করতে পছন্দ করি। যারা আমার নাটক দেখেন তারা এটি ভালো বলতে পারবেন। এ নাটকেও প্রেম ভালোবাসার পাশাপাশি আমাদের চারপাশের পরিবারের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।
আজ বিকেল তিনটা থেকে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নাটকটি ।
মাহমুদ সালেহীন খান










