আমার সন্তানরা যখন প্রথম জানতে পারল যে তাদের বাবা ‘থর’, তখন তারা খুব রোমাঞ্চিত হয়েছিল-ক্রিস হেমসওয়ার্থ

হলিউডের সুপারস্টার ক্রিস হেমসওয়ার্থ, যিনি মার্ভেল সিনেমার থর চরিত্রে অভিনয় করে বিশ্বখ্যাত, তার তিন সন্তানকে নিয়ে অনেকটা ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেমসওয়ার্থ জানালেন, তার ১৩ বছর বয়সী মেয়ে ইন্ডিয়া রোজ এবং ১১ বছর বয়সী যমজ ছেলে সাশা ও ট্রিস্টান তার খ্যাতির প্রতি কোনো আগ্রহ দেখায় না।

তিনি মজার ছলে বলেন, “আমার সন্তানরা যখন প্রথম জানতে পারল যে তাদের বাবা -‘থর’, তখন তারা খুব রোমাঞ্চিত হয়েছিল। কিন্তু পরে বুঝতে পারল যে বাস্তবে আমি সিনেমার মতো উড়তে পারি না, তখন থেকে তাদের আগ্রহ কমে গেছে। এখন তারা আমাকে শুধুই তাদের বাবা হিসেবে দেখে, আর কোনো বিশেষ পাত্তা দেয় না।”

হেমসওয়ার্থের শেষ সিনেমা ‘ক্রাইম ১০১’ ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন হ্যালি বেরি এবং ব্যারি কেওগান।

-বিথী রানী মণ্ডল