ইরানের সঙ্গে আলোচনায় আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়ে, আগামীকাল শুক্রবার(৬ ফেব্রুয়ারি) সকালে ওমানে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনার অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের আগে উইটকফের সঙ্গে মধ্যপ্রাচ্য নীতি আলোচনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জ্যারেড কুশনার রয়েছেন।
ইরানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আগামীকালের বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনা পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে, ওমান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। নতুন দফার আলোচনা প্রাথমিকভাবে ইস্তাম্বুলে হওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তেহরানে অনুরোধে স্থানটি মাস্কাটে পরিবর্তন করা হয়েছে।
আলোচনায় গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে অবৈধ মার্কিন-ইসরায়েলি যুদ্ধের আগে অনুষ্ঠিত পূর্ববর্তী দফাগুলো বৈঠকে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।
-সাইমুন










