বেশি সময় ফ্রিজে খাবার বিপজ্জনক

ফ্রিজে রান্না করা খাবার সংরক্ষণ অনেকের জন্য সুবিধাজনক। তবে নিয়ম না মেনে খেলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে।প্রথমেই বলতে হয়, ফ্রিজার মূলত খাবারের সংরক্ষণে সাহায্য করে, কিন্তু এটি খাবারকে চিরস্থায়ীভাবে নিরাপদ করে না। দীর্ঘ সময় ফ্রিজে রাখা খাবারে ব্যাকটেরিয়া ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে যদি খাবারটি পুরোপুরি ঠান্ডা না হয়ে বা আর্দ্র থাকে।

ফ্রিজে পুনরায় গরম করা খাবারে নানারকম সমস্যা হতে পারে। বারবার গরম করা বা মাইক্রোওয়েভে অতিরিক্ত গরম করা খাবারের পুষ্টিগুণ কমে যায়। প্রোটিন এবং ভিটামিন নষ্ট হয়, ফলে শরীরে পর্যাপ্ত পুষ্টি পৌঁছায় না।

ফ্রিজে রাখা কিছু খাবারে ক্ষতিকারক রাসায়নিক পরিবর্তনও হতে পারে। উদাহরণস্বরূপ, চর্বিযুক্ত খাবারে সংরক্ষণের সময় ফ্যাটের অক্সিডেশন হতে পারে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া দুধ, ডিম বা সস জাতীয় খাবারে ব্যাকটেরিয়া বাড়ার সম্ভাবনা থাকে যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয়।

ফ্রিজে রাখা খাবার খাওয়ার সময় স্বাদ ও গন্ধেও পরিবর্তন আসে। খাবার অনেক সময় শুকনো বা ফ্লেভার কমে যায়। এছাড়া, বারবার ফ্রিজে রাখা খাবার পচনের আশঙ্কা থাকে। বিশেষ করে মাংস, মাছ বা বেকড খাবারে দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়।

এটি পেটের সমস্যা, ডায়রিয়া, বমি এবং গুরুতর ক্ষেত্রে ফিটাল রোগও সৃষ্টি করতে পারে। তাই ফ্রিজের খাবারকে ৩-৪ দিন অতিরিক্ত রাখলে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পায়।

ফ্রিজে রাখা খাবার সুবিধাজনক হলেও, নিয়ম মেনে সংরক্ষণ ও গরম করা প্রয়োজন। অল্প সময়ের জন্য সংরক্ষণ, খাবার পুরোপুরি গরম করা এবং বেশি সময় ফ্রিজে রাখা থেকে বিরত থাকলে স্বাস্থ্য ঝুঁকি কমে।

-বিথী রানী মণ্ডল