বিটরুটের রসমলাই স্বাস্থ্যের জন্য উপকারী

বিটরুট একটি অত্যন্ত পুষ্টিকর সবজি, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর রঙ গাঢ় লালচে হওয়ায় একে সহজেই আলাদা করে চেনা যায়। বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন, ফোলেট ও ভিটামিন সি থাকে। রক্তস্বল্পতা দূর করতে বিটরুট বিশেষভাবে সহায়ক। নিয়মিত বিটরুট খেলে শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

উপকরণ-

১। বিটরুট ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিন
২। সেদ্ধ করে ব্লেন্ডারে মিহি পেস্ট
৩। ফুল ফ্যাট দুধ
৪। ছানা কাটার জন্য লেবুর রস বা ভিনেগার ব্যবহার করুন
৫।দুধ কেটে গেলে ছানা কাপড়ে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন,
৬। যেন টকভাব না থাকে।
৭। অল্প পরিমাণ চিনি
৮।হালকা ঘি

প্রণালি-
প্রথমে বিটরুট ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিন। এরপর সেদ্ধ করে ব্লেন্ডারে মিহি পেস্ট বানান। অন্যদিকে ফুল ফ্যাট দুধ জ্বাল দিয়ে ছানা কাটার জন্য লেবুর রস বা ভিনেগার ব্যবহার করুন। দুধ কেটে গেলে ছানা কাপড়ে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন, যেন টকভাব না থাকে। পানি ঝরিয়ে ছানার সঙ্গে বিটরুটের পেস্ট আর অল্প পরিমাণ চিনি মিশিয়ে হাতের তালু দিয়ে ভালোভাবে মেখে নরম ডো বানাতে হবে। ডো থেকে ছোট ছোট বল বানিয়ে হালকা চেপে রসমালাইয়ের আকার দিন।

এবার রসের জন্য আলাদা হাঁড়িতে পানি আর চিনি জ্বাল দিন। চিনি পুরো গলে ফুটতে শুরু করলে এতে বিটরুটের রসমালাইগুলো ছেড়ে দিন। মাঝারি আঁচে ঢেকে ১০–১২ মিনিট রান্না করুন। রসমালাই ফুলে উঠবে এবং ভেতর পর্যন্ত সেদ্ধ হবে। রান্না হলে নামিয়ে ঠান্ডা হতে দিন।

এরপর মালাই দুধ তৈরি করুন। অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে অর্ধেক পরিমাণে নামিয়ে আনুন। এতে চিনি, এলাচ গুঁড়া ও সামান্য গোলাপ জল দিতে পারেন। দুধ ঘন হলে নামিয়ে হালকা ঠান্ডা করুন। এখন চিনির রস থেকে রসমালাই তুলে হালকা চেপে অতিরিক্ত রস ঝরিয়ে নিন এবং গরম মালাই দুধে ছেড়ে দিন। উপরে কুচানো পেস্তা বা কাঠবাদাম ছড়িয়ে দিন।

সবশেষে ফ্রিজে অন্তত ২–৩ ঘণ্টা রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। বিটরুটের কারণে রসমালাইয়ের রঙ হবে হালকা গোলাপি, স্বাদে থাকবে মিষ্টি ও দুধের মোলায়েম ভাব। অতিথি আপ্যায়ন বা বিশেষ দিনে এই বিটরুট রসমালাই নিঃসন্দেহে আলাদা চমক দেবে।

-বিথী রানী মণ্ডল