নতুন লুকে মিম

বরাবরই তার ফ্যাশন সচেতনতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে প্রশংসিত হন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি টি-শার্ট ও ছোট জিন্সে ধরা দিয়ে স্যোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন মিম।কেউ কেউ মিমের এ লুককে সরাসরি ‘বলিউড স্টাইল’ বলে আখ্যা দিয়েছেন।

ফেসবুকে পোস্ট করা অভিনেত্রীর ছবিতে তার এই বোল্ড রূপ দেখে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ডেনিম তার কাজটাই করছে।’

শুধু তাই নয়, তার ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করে আরেক ভক্ত বলেছেন, ‘পুরো বিশ্বে মিমের মতো এমন লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।’

মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।

মাহমুদ সালেহীন খান